ঝালকাঠি প্রতিনিধিঃ- দাখিল পরীক্ষার্থী আসমা আক্তার মুন্নি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির কাঠালিয়ায় বুধবার সকাল ১০ টায় শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমুয়া চালিতাবুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শহীদ রাজা ডিগ্রী কলেজ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থী, অভিবাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা মুন্নি হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। উলেখ্য যে, ২৮ জানুয়ারী আসমা আক্তার মুন্নি মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে নিখোজ হয়। পরের দিন তার মরদেহ আমুয়ার হলতা নদীতে ভাসতে দেখে পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে। এ সময় ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন,মোঃ নান্নু মিয়া,সহকারী শিক্ষক এ কে এম শাহীন মোলা,মোঃ জাফর মিয়া,শহীদ গোলদার,জুই,মাসিয়াত,শাহীন মোলা প্রমূখ।




