ঝালকাঠি প্রতিনিধি : আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যাপক,বাংলা একাডেমির জীবন সদস্য,মুক্তিযোদ্ধা ও কবি মোঃ আব্দুল মান্নানের স্মরন সভা বুধবার দুপুরে কাঠালিয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এ স্মরন সভার আয়োজন করেন। অধ্যক্ষ মোঃ মোসাররফ হোসেন মামুনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন প্রধান অতিথি ছিলেন। সভায় সহকর্মী,শিক্ষার্থী,মরহুমের পরিবারের সদস্য ও শুভাকাংখিরা উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কাঠালিয়ায় মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা
ঝালকাঠি প্রতিনিধিঃ ‘‘হাত বাড়িয়েছি আমরা আবার, সুস্থ সমাজ ঠিকানা সবার” এ শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদে বুধবার সকাল ১১ টায় হয়ে গেল মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করেন। আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ জাফর আীল খান সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা সকলে ”হাত বাড়ালাম আমরা আজ গড়বো মাদক মুক্ত এ সমাজ” এ অঙ্গিকার করেন।




