আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় মেধাবী মুক্তিযোদ্ধা সন্তানদের মাঝে বৃত্তি প্রদাণ করা হয়েছে। এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে মুক্তিযোদ্ধাদের ২৯জন মেধাবী সন্তানদের মাঝে ওই বৃত্তি প্রদাণ করা হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়ার এমআর ফাউন্ডেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ.সম্পাদক আহম তারেক উদ্দীন ও ওহেদুল ইসলাম খাঁন সজিব, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ আহম্মেদ স্বপন, আ’লীগ নেতা অধ্যাপক এমএ ফারুক, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, ওয়ার্কার্স পার্টির নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জাসদ নেতা মুক্তিযোদ্ধ আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও এড.আলী আহম্মদ। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সা.সম্পাদক এড.শেখ কামাল রেজার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল খায়ের, মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, ইউএনও অফিসের কর্মকর্তা বেনজির আহম্মেদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিম, সা.সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠু, যুবলীগ যুগ্ম আহবায়ক কাজী শাহাজাদা, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এনামুল কবির রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ ইমরান হোসেন প্রমুখ। মুক্তিযোদ্ধাদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২৯ জন মেধাবী সন্তানদের প্রত্যেককে ১হাজার টাকা করে ২৯হাজার টাকা বৃত্তি প্রদাণ করা হয়।




