নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফটিক মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসির দায়িত্বে এস আই আকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা গেছে, তার নামে ২০০৩ সালের ২৩শে ডিসেম্বর নন্দীগ্রাম থানায় দস্যুতার অভিযোগে মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের স্বশ্রম কারাদন্ডের রায় দেয়। উক্ত ফটিক নন্দীগ্রাম উপজেলার ভাটরা গ্রামের মৃত আ.রউফের ছেলে। সে দীর্ঘদিন পলাতক ছিল।




