ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীকে গণসংবর্ধণা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২১, ২০১৪ ৭:০৮ অপরাহ্ণ

Land ministerপাবনা প্রতিনিধি : নব নিযুক্ত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি’কে তার নিজ এলাকা পাবনার ঈশ্বরদীতে প্রাণ ঢালা উষ্ণ অভিনন্দন ও সংবর্ধণা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে ঈশ্বরদী পুরাতন বাসষ্ট্যান্ডের মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে তাকে সংবর্ধণা দেয়া হয়।

Shamol Bangla Ads

পাবনা-৪ ঈশ্বরদী-আটঘরিয়া আসনে পর পর চার বার নির্বাচিত সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু এমপিকে দেশ স্বাধীনের পর ঈশ্বরদী থেকে এই প্রথম মন্ত্রী হিসেবে পাওয়ায় সংবর্ধণা স্থলে সর্বস্তরের মানুষের ঢল নামে। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর মঙ্গলবার তিনি ঈশ্বরদীতে প্রথম আসেন। ঢাকা থেকে সড়ক পথে ঈশ্বরদী আসার সময় বেলা ১২টার দিকে নাটোর জেলার বনপাড়ায় তাকে স্থানীয় আওয়ামীলীগ সংবর্ধনা দেয়। তার নিজ নির্বাচনীয় এলাকায় এসে পৌছালে দলীয় নেতাকর্মীরা কয়েক হাজার মোটর সাইকেলের শোভা যাত্রা সহকারে বিশাল শোডাউন দিয়ে তার গাড়িবহর নিয়ে ঈশ্বরদীতে আসার পথে মুলাডুলিতেও তাকে সংবর্ধণা দেয়া হয়।

মূলাডুলি থেকে শুরু করে ঈশ্বরদী পুরাতন বাসষ্টান্ড পর্যন্ত রাস্তার দুই ধারে শত শত শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের শিকক্ষরা, বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা দাঁড়িয়ে মন্ত্রীকে অভ্যর্থনা জানান।

Shamol Bangla Ads

বনপাড়া থেকে ঈশ্বরদীর সংবর্ধণাস্থল মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চে পৌছাতে তার সময় লাগে প্রায় চার ঘন্টা। মন্ত্রীর বাসভবনে দুপুরে গার্ড অব অনার দেয়া হয়। এরপর তিনি বিকেল চারটায় সংবর্ধনা স্থলে এসে পৌছান। মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঈশ্বরদীর  বিভিন্ন সড়ক-মহাসড়কে অর্ধশতাধিক তোড়ণ নির্মাণ করা হয়। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় রঙবেরঙ্গের পোষ্টার, রঙ্গিন পতাকা, ব্যানার, ফেষ্টুন ও প্লাকার্ড দিয়ে সাজানো হয় রাস্তার দুই ধার। ছোট ছোট পতাকা হাতে নিয়ে কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা তাকে স্বাগত জানাতে কয়েক ঘন্টা ধরে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকেন। মন্ত্রী বিকেল চারটায় প্রশাসনের গাড়ি নিয়ে সংবর্ধনা মঞ্চে এলে শত শত মানুষ তাকে অভ্যর্থনা জানান। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক ছিদ্দিকুর রহমান ময়েজের নেতৃত্বে ঈশ্বরদীর কৃষকরা তাদের উৎপাদিত ৬৫ প্রকারের সবজি, ফলমূল ও কৃষি পণ্য নিয়ে রাস্তায় দাঁড়িয়ে শুভেচ্ছা জানান।

ভূমিমন্ত্রী সভাস্থলে পৌছালে ঈশ্বরদীর সর্বস্তরের মানুষ ফুলের তোড়া দিয়ে তাকে নাগরিক সংবর্ধণা দেয়। অনুষ্ঠানে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন ছাড়াও বিভিন্ শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব, শিল্প ও বণিক সমিতি, পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ভূমিমন্ত্রী ডিলু বলেন, হরতাল, অবরোধ দিয়ে যুদ্ধাপরাধীদের রক্ষা করা যাবেনা। জামায়াত-বিএনপির নেতাকর্মীরা যুদ্ধাপরাধীদের বাঁচাতে যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর আগুন ও লুটপাট করেছে। পেট্রোল বোমা মেরে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তিনি দূর্ণীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটমোহরের এমপি মকবুল হোসেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, আওয়ামীলীগ নেতা নায়েব আলী বিশ্বাস, সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম খান, শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, নারী নেত্রী মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের বিশ্বাস প্রমূখ।
পরে মন্ত্রী তার গ্রামের বাড়ি উপজেলার লক্ষিকুন্ডায় বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!