শ্যামলবাংলা বিনোদন : প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ মুক্তির পর থেকে অনেক সাংবাদিকের মুখোমুখি হয়েছেন মাহিয়া মাহি। তবে এবার নিজেই সাংবাদিক হয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। এফডিসিতে দৃশ্যধারণ চলছে তার নতুন ছবি ‘দেশা- দ্যা লিডার’-এর। এতে টিভি সাংবাদিক ও উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে মাহিকে।

ছবির বিষয়ে তিনি বলেন, এ ধরনের চরিত্রে এর আগে কখনও অভিনয় করিনি। চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করতে হচ্ছে। গত দু’বছরে বিভিন্ন টিভি ও পত্রিকার সাংবাদিকদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে কিছু অভিজ্ঞতা হয়েছে। এবার সেগুলো কাজে লাগাব।
গত মঙ্গলবার এফডিসির ২ নম্বর ফ্লোরে এর মহরত অনুষ্ঠিত হয়। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির। এতে মাহির বিপরীতে নায়ক নবাগত শিপন। আরও আছেন তারিক আনাম খান ও মুনজুরুল করিম। এদিকে মাহি ‘হানিমুন’ নামে আরেকটি ছবি হাতে নিয়েছেন। এতে তার সঙ্গে অভিনয় করবেন বাপ্পী। এটি পরিচালনা করবেন সাফিউদ্দিন সাফি। এ মাসেই ছবিটির শ্যূটিং শুরু হওয়ার কথা রয়েছে।




