এখনও শহিদকে এড়িয়ে চলেন কারিনা

খবর টি পড়েছেন : ২১৯
এখনও শহিদকে এড়িয়ে চলেন কারিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

shahid_kareena_6শ্যামলবাংলা বিনোদন : প্রায় ৭ বছর আগে বিচ্ছেদ হলেও প্রাক্তন প্রেমিক শহিদ কাপুরকে এখনও এড়িয়ে চলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। গত ৭ বছরে বদলে গেছে অনেক কিছু। তিনি এখন সাইফ আলি খানের সহধর্মিনী।

Shamol Bangla Ads

জীবন অনেক দূর এগিয়ে গেলেও এখনও প্রাক্তন প্রেমিকের উপস্থিতিতে স্বচ্ছন্দ হতে পারেন না কারিনা। সুপারহিট ছবি ‘জাব উই মেট’ এর পরই বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাদের। জি নিউজ স¤প্রতি এক প্রতিবেদনে জানায়, বিচ্ছেদের সময়ই দু’জনেই সিদ্ধান্ত নিয়েছিলেন কোনও যোগাযোগ রাখবেন না। কিন্তু দীর্ঘ ৭ বছর পর এখনও দেখা হলে দু’জন দু’জনকে এড়িয়ে চলেন তারা।
স¤প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শহিদের মহড়া চলাকালীন হঠাৎ সেখানে উপস্থিত হন কারিনা। মুখোমুখি হতেই সেখান থেকে সরে ‘পড়েন কারিনা। কিছুদিন আগে ‘কফি উইথ করণ’ এর শোতে এসেও কারিনা জানিয়েছিলেন, প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাজ করতে অসুবিধা রয়েছে তার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার সাংবাদিক মাহি পরবর্তী সংবাদ ধামইরহাটে শিক্ষার মান উন্নয়নে বিশাল শিক্ষক সমাবেশ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads