মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারী,জেলা বারের আইনজীবি ও সাবেক পিপি এডভোকেট আব্দুল খালিক (৮০) আর নেই ।
শুক্রবার সকাল ৭ টার দিকে শহরের সোনাপুর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে মৌলভীবাজারের সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসির রহমান, পৌর মেয়র ফজলুল করিম ময়ূন সহ দলীয় নেতা কর্মীরা।




