ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধের প্রতিবাদ,নির্বাচন স্থগিত ও আটকৃত বিএনপি নেতা কর্মীদের মুক্তির দাবিতে শনিবার থেকে টানা ৩৬ ঘন্টার হরতালের ডাক দিয়েছে ঠাকুরগাঁও স্থানীয় ১৮ দল।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ১৮ দলের সম্বনয়ক তৈয়মুর রহমান এই ঘোষনা দেন। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরিফুল ইসলাম শরিফ,যুবদল নেতা মাহবুব হোসেন তুহিন সহ ১৮ দলের স্থাণীয় নেতৃবৃন্দ।




