মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে প্রমি আক্তার (৩) নামে এক শিশু কন্যার অকাল মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামে । প্রমি বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের আব্দুল আহাদের মেয়ে ।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু কন্যা প্রমি আক্তার শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ীর পুকুরে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর পরিবারের সদস্যরা বাড়ীর পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয় । বরমচাল ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




