যশোরের ঝিকরগাছায় নৌকার বিপক্ষে প্রচারণায় আ’লীগ নেতা খুন

খবর টি পড়েছেন : ৩৪৪
যশোরের ঝিকরগাছায় নৌকার বিপক্ষে প্রচারণায় আ’লীগ নেতা খুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

443234255ইয়ানুর রহমান, যশোর : নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামকে (৫০) বোমা মেরে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার রাত ১১টার দিকে হামলার শিকার হন তিনি। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রবিউল ইসলাম গদখালী গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, রবিউল রাত সাড়ে ১১টার দিকে গদখালী বাজার থেকে বাবুপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাবুপাড়ায় মসজিদের অদূরে মাঠের মধ্যে ফাঁকাস্থানে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে এবং পরে কুপিয়ে জখম করে।
রাতে গুরুতর অবস্থায় তাকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান তিনি।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ কামরুজ্জামান জানান, আভ্যন্তরিণ রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেশবপুরে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পরবর্তী সংবাদ প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব রূপগঞ্জের সাধারণ মানুষ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads