ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে মাদক ব্যবসায়ীসহ আটক-৩

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০১৩ ৪:৪১ অপরাহ্ণ

Atokমৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহর থেকে দেশীয় চোলাই মাদক ব্যাবসায়ীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে শহরের পুরাতন হাসপাতাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আবদুল বারিক(৪৫), মোঃ রব্বান মিয়া(৩৮), ইরেশ বৌদ্ধ(৫৫)।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক(এএসআই) মঞ্জুরুল হাসান মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে দেশীয় চোলাই ৩লিটার মদসহ তাদেরকে আটক করা হয়।
তিনি আরো জানান, তারা বহুদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।

Need Ads
error: কপি হবে না!