ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়া উপজেলায় আইন-শৃংখলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সরকারের ঘোষনা অনুযায়ী বৈধ(লাইসেন্স প্রাপ্ত)অস্ত্র ব্যবহার কারিরা তাদের বন্দুক ও গোলাবারুদ থানায় জমাদনের কাজ শুরু করেছেন।
ডুমুরিয়া থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, ৫ই যানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দেশ-ব্যাপি শান্ত পরিবেশ বজায় রাখতে ওপর থেকেই স্ব স্ব উপজেলার বৈধ লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বহন কারিদের অস্ত্র থানায় জমা নেওয়ার নির্দেশনা পাওয়া গেছে। বুধবার সকাল থেকেই উপজেলার ১১১ জন অস্ত্র ব্যবহার কারিদের মধ্যে ৭জন তাদের অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়েছেন। এর মধ্যে ৩টি দোনলা ও ৪টি একনলা বন্দুক রয়েছে। আগামী ২৭শে ডিসেম্বর পর্যন্ত এ অস্ত্র জমা দানের সর্বশেষ সময় আছে।




