ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার অবরোধের আগুনে পুড়ল ৮টি গরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৪, ২০১৩ ৫:৫৭ অপরাহ্ণ

petrol-bombচট্টগ্রাম সংবাদদাতা : এবার অবরোধের আগুনে চট্টগ্রামের ফৌজদারহাট বাজারে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেল ৮টি গরু। বিরোধী দলের শেষ দিন ২৪ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা যায়, গরুবোঝাই একটি  ট্রাক উত্তরবঙ্গ থেকে গরু নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল। অবরোধকারীরা গরুবাহী ওই ট্রাককে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এতে ট্রাকটিতে আগুন লেগে যায়। ওইসময় ট্রাকে থাকা ২৬টি গরুর মধ্যে ৮ টি গরু পুড়ে মারা যায়। অন্যদিকে চালক ওই সময় নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি একটি বাজারের ঢুকে যায়। এতে আসবাবপত্রের কয়েকটি দোকান, কারখানা ও গুদাম পুড়ে যায়। পরে খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে অন্তত: ৮টি গরু দগ্ধ হয়ে মারা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!