ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাঁঠালিয়ায় বাজারে অগ্নিকান্ড ব্যাপক ক্ষয়ক্ষতি,সাংবাদিকসহ আহত ৩

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০১৩ ৬:০১ অপরাহ্ণ

jhalakathi kathalia 24,12,13আখিঁ ইসলাম কাঠালিয়া  : ঝালকাঠির কাঠালিয়া বাজারে একটি তুলার গুদামে  মঙ্গলবার সকাল ১০টায় অগ্নিকান্ড সংগঠিত হয়। অগুন নিভাতে গিয়ে দৈনিক বর্তমান ঝালকাঠি সংবাদদাতা এইচ এম নাসির উদ্দিন আকাশসহ ৩জন আহত  ও  ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Shamol Bangla Ads

সুমি বেডিং স্টোরের তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আসে পাশের ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতি মধ্যে ৩/৪ টি প্রতিষ্ঠান পুড়ে যায়। কি ভাবে আগুনের সূত্রপাত ঘটে তা এ রিপোট লেখা পযন্ত জানা য়ায়নি। ফায়ার সার্ভিস দেরিতে আসায় ব্যবসায়ীরা ও স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেন। জনৈক বাবুল হাওলাদার,ব্যবসায়ী রফিকুল ইসলাম খোকন ও রানা জানান,“কাঠালিয়া ফায়ার স্টেশনে কর্মরত অধিকংশ চাকরীজিবীর বাড়ি এ উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জে হওয়ার কারনে অফিস রেখে বাড়িতে গৃহস্তলীর কাজ করছেন । ফলে কোন অগ্নিকান্ড সংগঠিত হওয়ার ১/২ ঘন্টা পরে ঘটনাস্থলে পৌছান”।
ঘটনার পরপরই উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহম্মদ আমির উদ্দিন ও ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া পরির্দশন করেন।

Need Ads
error: কপি হবে না!