ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে দুধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০১৩ ৬:১৯ অপরাহ্ণ
কালীগঞ্জে দুধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুরে মেম্বারের বাড়ীতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে সাবেক ইউপি মেম্বার নুরুল আমিনের বাড়ীতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা তার বাড়ী থেকে নগদ ৭০ হাজার টাকা, ২২ ভরি স্বর্ণালঙ্কার ও ৩টি মোবাইলসহ দামি কাপড়-চোপড় ডাকাতরা লুটে নিয়ে যায়। নুরুল আমিনের ছেলে এডভোকেট সিকদার আমিন মানিক জানান, রাত আড়াইটার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাত দলের মুখোশধারী ৭/৮ জন ঘরে থাকা মেম্বারের ছেলে, মেয়ে ও স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা, চোখ-মুখ বেঁধে আলমারি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলফোনসহ দামি কাপড়-চোপড় নিয়ে যায়। কালীগঞ্জ থানার পিএসআই আক্তারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.নাজমুল হক ভূঁইয়াকে তার মোবাইলে বার বার ফোন দিলেও তিনি রিসিভ  করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!