ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে মনু নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতে ২ জনের জেল জরিমানা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৭:৩৭ অপরাহ্ণ

Jorimanaমৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় চাঁদনীঘাট এলাকার মনু নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় দুজনকে কারদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ ডিসেম্বর সোমবার বিকেল ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মাহমুদ উল্লা মারুফ এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে মোঃ সিরাজ মিয়া(৪৮) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকার আইয়ুব আলীর ছেলে কাজল মিয়া(২৫)। সূত্র জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার মনু নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনন করার সময় ২জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ৫০ হাজার টাকা  জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মাহমুদ উল্লা মারুফ বিষয়টি নিশ্চিত করে জানান,তাদেরকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ (৪)এর(ক) ধারা আইনে এ রায় দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!