বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়ে বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী বরিশাল জেলা যুব মৈত্রীর সভাপতি এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান সোমবার বিকালে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। প্রেসক্লাবের সভাপতি এইচএম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান বলেন, আমার প্রতিদ্বন্দী প্রার্থী এখন আর মহাজোটে নেই। তাই নির্বাচন হবে প্রতিদ্বন্দীতামূলক । কালো টাকার প্রভাব যাতে এ আসনের ভোটারদের প্রভাবিত না করতে পারে তার জন্য প্রসাশনের হস্তক্ষেপ ও অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়েছেন। তার নির্বাচনী এলাকা বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় এক মাস আগেই তিনি কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করে প্রচারনা শুরু করেছেন। টিপু সুলতান আরো বলেন, তিনি নতুন প্রার্থী হিসেবে নির্বাচনে মানুষ তাকেই ভোট দেবেন। হাতুড়ী প্রতিক নিয়ে তিনি জিয়ী হলে মুলাদী-বাবুগঞ্জের অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবেন বলে জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রমৈত্রীর সাধারন সম্পাদক সুজন আহাম্মেদ, উপজেলা যুবমৈত্রীর সাধারন সম্পাদক হাসানুর রহমান পান্নু ,বাবুগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আরিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজাহান খান,সাংবাদিক আব্দুলা মামুন,মহিবুর রহমান সোহাগ,শফিকুল ইসলাম,শাহাবউদ্দিন,জিয়া উদ্দিন,নয়ন প্রমূখ।




