রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : প্রেম ভালবাসা কি এই জানে না ৪র্থ শ্রেনীর ছাত্রী তবু সেই প্রেমের প্রস্তাব গ্রহন না করার কারনে তার ওপর ফিল্মি কায়দায় প্রকাশ্যে পাঁচ বখাটে স্কুলছাত্রীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে । এ সময় বখাটেরা ওই স্কুলছাত্রীকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করে । অপহরনে বাধা দিতে গেলে স্কুলছাত্রীর মা ও চাচাকে মারধর করে ।

স্কুলছাত্রীসহ আহতরা রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামে ।
জানা যায়, একই এলাকার বখাটে গোলাম রব্বানী, রবি আলম, মামুন, মেহেরচান ও হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। স্কুলছাত্রীর মা বলেন, ‘ঘটনার দিন ওই পাঁচ বখাটে বাড়িতে ঢুইকা আমার মাইয়াকে তুইলা নিবার চায়। তাদের ভয়ে মাইয়া আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করলে তারা ঘরের দরজা ভাঙচুর করে। এ সময় আমি, আমার শাশুড়ি ও ভাই বাধা দিলে তাঁদেরও মারধর করে তারা। আমাদের চিৎকারে গ্রামবাসী আগাইয়া আইলে তারা পালাইয়া যায়।’

বখাটেদের হাতে নির্যাতিত ওই স্কুলছাত্রী বলে, ‘তাদের মধ্যে গোলাম রব্বানী আমার সঙ্গে ভালোবাসা করতে চায়, আমাকে বিয়া করব বলে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় রাস্তায় বসে থাকে। আমি রাজি হই নাই দেইখ্যা তার বন্ধুগরে সঙ্গে নিয়া আমাকে তুইলা নিয়া যাইবার চায়। মেলা (অনেক) দিন আমার ক্ষতি করবার চাইছে। আমার পরীক্ষা শেষ দেইখ্যা এহন বাড়িতে আইসা হামলা করছে।’
জানা যায়, ওই স্কুলছাত্রী দিয়ারার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছে। তার বাবা ঢাকায় থাকেন। দিয়ারা ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেন বলেন, ‘আমরা চিৎকার শুনে ওই বাড়িতে যাই। যাওয়ার আগেই বখাটেরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্কুলছাত্রী ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই।’ সংশ্লিষ্ট গ্রামের মেম্বার বাদশা মিয়া জানান, ওই বখাটেরা এলাকার অনেক স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে। তাদের বিরুদ্ধে একাধিকবার গ্রাম্য সালিস হয়েছে। কিন্তু তাদের বখাটেপনা বন্ধ হয়নি। থানা থেকে এলাকাটি অনেক দূরে হওয়ায় বখাটেদের বিরুদ্ধে মামলাও করে না কেউ। এ ছাড়া বখাটেরা স্থানীয়ভাবে প্রভাবশালী।
এ ব্যাপারে ঢুষমারী থানার ওসি মেজবাউল ইসলাম বলেন, ‘এই বিষয়ে একটি মামলা হয়েছে । এমন কি ঘটনাস্থানে গিয়ে আসামীদের গ্রেপ্তারে চেষ্টা করা হয়ছে।




