ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সড়ক উন্নয়ন ও সংস্কার প্রকল্পে উত্তর গনেশপুর হালট ও আলুঘাট জামে মসজিদ পর্যন্ত পাকা রাস্তা সম্প্রসারণ ও প্রশস্থকরণের কাজ সম্পন্ন হয়েছে। ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থ বছরে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে এ কাজ সম্পন্ন করা হয়। কাজ শেষে পাকা সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল। সোমবার গনেশপুর পুরাতন মসজিদের সাবেক মুতাওয়াল¬ী মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সমাজসেবী আব্দুল মোহাইমিনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, সমাজসেবী হাবিবুল আহমদ জুলহাস, দুদু মিয়া, উত্তর সুরমা ইসলামী সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাদেক, সেক্রেটারী নাজমুল হাসান জুয়েল, ছাত্রনেতা সুজাউল কবির শামীম, শাহ আলম। বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বী হাজী বদর উদ্দিন, কফিল উদ্দিন, বাবরু মিয়া, আলা উদ্দিন, মফিজ উদ্দিন, মাওলানা আব্দুস শহিদ, সুরুজ মিয়া, আলী শহিদ প্রমুখ। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম আলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জনসাধারণের সহযোগিতা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। সড়ক সম্প্রসারণ ও প্রশস্থকরণে ভূমিদানসহ সহযোগিতাকারীদের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উন্নয়ন ও কল্যাণধর্মী সকল কাজে তার পরিষদ আন্তরিকভাবে কাজ করবে।




