ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে বিএনপি-আ’লীগের ধাওয়া পাল্টা ধাওয়া : আহত ৩

খবর টি পড়েছেন : ২৬৯
চারঘাটে বিএনপি-আ’লীগের ধাওয়া পাল্টা ধাওয়া : আহত ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চারঘাট প্রতিনিধিঃ ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৩ ঘন্টা অবরোধে ৩য় দিনে,  সোমবার ১৮ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল থেকে চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে  খন্ড খন্ড মিছিল চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আসতে শুরু করে। আসার পথে দলীয় সমর্থকরা ঝিকরা বটতলায় নৌকা প্রতীকের পোস্টার ছিড়ে ফেলাকে কেন্দ্র করে বিএনপি-আ’লীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শাহিন আলম (২৫), তাজমুল হক (২৮)  আহত হয়। আহত অবস্থায় তাদেরকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চারঘাট মডেল থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সমাবেশ শেষে পথসভায় বক্তব্য রাখেন চারঘাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ইউসা ভোলা, বিএনপির জেলা স্থানীয় সরকারের সম্পাদক মুরাদপাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী পূর্ব জেলা জামায়াতের সাঃ সম্পাদক মাইনুল ইসলাম, জাসাস সভাপতি মোজাফফর, যুবদলের মাহাবুর, ছাত্রদলের জিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ছাতকে পাঁকা সড়ক সম্প্রসারনের কাজ সম্পন্ন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads