মেহেরপুরের রাজনগরে যৌথ বাহিনীর অভিযান : আটক ৩৭

খবর টি পড়েছেন : ৩০৮
মেহেরপুরের রাজনগরে যৌথ বাহিনীর অভিযান : আটক ৩৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Meherpur_District_Map_Bangladesh-6মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ওই অভিযানে ৫ মহিলাসহ ৩৭ জনকে আটক করে মেহেরপুর থানায় নেওয়া হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ২০ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন। বাকিদের বিভিন্ন মামলায় আটক দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।
জানা যায়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আটক করতে বাড়ি বাড়ি তল্লাশী চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। প্রতিরোধ করতে গেলে যৌথ বাহিনী গুলি চালায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামের নেতৃত্বে ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এসময় ৫ মহিলাসহ ৩৭ জনকে আটক করা হয়েছে। অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগ দায়ের করা মামলার আসামি ধরতে ওই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এসময় জামায়াত ও বিএনপির দুই নেতার বাড়িঘর ভাংচুর করা হয়েছে বলে গ্রামবাসি জানিয়েছেন। তবে কারা ভাংচুর করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে আটক ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে ৪ মহিলাসহ ২০ জনকে সর্বোচ্চ ২বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকি ১৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মেহেরপুর সদর থানা চত্তরে ভ্রাম্যমান আদালত বসানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা ভূমি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, রাস্তার গাছ কর্তন, ফাইবার অপটিক্যাল কর্তন সহ সরকারি কাজে বাধা দেয়া সহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহম্মদপুরে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ পরবর্তী সংবাদ মেহেরপুরের পাটকেলপোতার অব: শিক্ষক কাজী রুহুল আমিনের ইন্তেকাল

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads