মহম্মদপুরে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ

খবর টি পড়েছেন : ২৪৫
মহম্মদপুরে হিন্দু বাড়িতে  অগ্নিসংযোগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Magura_District_Map_Bangladesh-6মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাড়িখালী গ্রামে  একটি হিন্দু পরিবারের দুটি বসত ঘরে গভীর রাতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে ওই ঘটনা ঘটে। আগুনে দুটি ঘরের আংশিক ও একটি  খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. মনিরুল ইসলাম  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক ও হিন্দু-বোদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি রাঢ়িখালী গ্রামের বাসিন্দা স্বপন রায়ের বসত বাড়িতে ঘটনার  রাতে একই সাথে  দুটি বসত ঘরে  দুর্বিৃত্তরা  অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে ঘরের চাল-দরজা আংশিক ও একটি বড় খড়ের গাঁদা সম্পূর্ণ পুড়ে যায় । দ্রুত টের পেয়ে প্রতিবেশিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনায় বড় ধরণের ক্ষতি এড়ানো গেছে বলে পরিবারটি জানায়। এর আগে কাদের মোল্যার ফাঁসি কার্যকরের রাতে ওই বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
স্বপন রায় বলেন, এ ঘটনার পর থেকে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় বুগছেন। পামাপাশি হিন্দু অদ্যুষিত এ এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে। এ খন পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার তদন্ত চলছে বলে জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাবুগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দিন মজুরের আত্মহত্যা পরবর্তী সংবাদ মেহেরপুরের রাজনগরে যৌথ বাহিনীর অভিযান : আটক ৩৭

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads