ads

শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৩ ৫:৩১ অপরাহ্ণ

PHOTOভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মটরসাইকেল ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।
হাসপাতাল ও থানা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হলদেগাছী নামক স্থান হতে ১টি বাজাজ ডিসকভার মটরসাইকেল ছিনতাই করে উপজেলার গোহালবাড়ী কুলিপুকুর নামক স্থানে ব্রীজের কাছে হামাগুড়ি দিয়ে পড়ে ছিনতাইকারী উপজেলার ইমামনগর বাজারের মৃত মোকবুল হোসেনের ছেলে আব্দুস সামাদ (৩২) একই উপজেলার পাঁচটিকরী গ্রামের ইসরাইল হোসেনের ছেলে বাবু (৩২)।
এ ঘটনায় ভোলাহাট থানা অফিসার ইনচার্জ এস.এম আবু ফরহাদ, ওসি(তদন্ত) আনোয়ার হোসেন, এসআই জামাল হোসেন সঙ্গিও ফোর্স সহ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মটরসাইকেল ছিনতাইকারী আব্দুস সামাদকে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অপর মটরসাইকেল ছিনতাইকারী বাবু পলাতক রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আব্দুস সামাদ যৌতুক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলো বলে থানা সূত্রে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!