কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সমাজ ভিত্তিক ও বানিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী ২০ ডিসেম্বর শুক্রবার সমাপ্ত ও সনদ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণীসম্পদ প্রশিক্ষণ কক্ষে প্রাণীসম্পদ অফিসার মো. সেলিম উল্লাহ’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারী ডাঃ কামরুল ইসলাম, বিএফএ রফিকুল ইসলাম ও এম এইচ নঈম ভূইয়া। প্রশিক্ষণে উপজেলার প্রকৃত ভেড়া খামারিদের ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।




