হোসেনপুরে ২১তম জাতীয় টিকা দিবস উপলক্ষে প্রেস কনফারেন্স

খবর টি পড়েছেন : ২২৬
হোসেনপুরে ২১তম জাতীয় টিকা দিবস উপলক্ষে প্রেস কনফারেন্স
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

DSCF2793হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে ২১তম জাতীয় টিকা দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমজান মাহম্মুদ।
বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হেলাল উদ্দিন,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বাহার উদ্দিন সরকার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক এস.এম.তারেক নেওয়াজ, সাংবাদিক এ কে এম মোহাম্মদ আলী, স্বাস্থ্য পরিদর্শক আব্দুছ সোবাহান, পরিসংখ্যানবিদ মোঃ আক্তারুজ্জামান প্রমূখ। এ সময় ২১তম জাতীয় টিকা দিবস উদ্যাপন ও হাম-রুবেলা রোগের টিকাদান কর্মসূচি সফল করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৌলভীবাজারে জাতীয় টিকা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ সাপাহারে গৃহবধুর মাথা ন্যাড়া করার ঘটনায় থানায় মামলা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads