মৌলভীবাজার প্রতিনিধি : ২১ তম জাতীয় টিকা দিবস উপলক্ষে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে সিভিল সার্জনের কার্যালয়। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় সিভিল সার্জনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ গোলাম রাজ্জাক চৌধুরী সাংবাদিকদেও সহযোগিতা কামনা জানান, জেলার ৫টি পৌরসভা ও ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়নে ০ থেকে ৫ বছর বয়সী প্রায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আগামী ২১ ডিসেম্বর জাতীয় টিকা দিবসে ২০৮টি টিকা কেন্দ্রের মাধ্যমে ৭০ জন সুপারভাইজার, ৩শত জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী, ১০ হাজার ৫০জন স্বেচ্ছাসেবী পোলিও খাওয়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করবেন।
তিনি আরও জানান, আগামী ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ মাস থেকে ১৪ বছরের কম বয়সীদের হাম ও রুবেলা টিকা দেওয়া হবে। এ সময় বক্তব্য রাখেন, আসাসিক মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুল হান্নান, পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার ও অনলাইন সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।




