ads

রবিবার , ১ ডিসেম্বর ২০১৩ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যারা গুন্ডামী ও মাস্তানী করতে জানে না তারা মাঠে আসে কেন : মঞ্জু

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ১, ২০১৩ ২:৪৬ অপরাহ্ণ

Rajapur-photoএইচ.এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, যারা গুন্ডামী ও মাস্তানী করতে জানে না তারা মাঠে আসে কেন? তিনি ৩০ নভেম্বর শনিবার রাত ৭টার দিকে রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকায় সুধী ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তণের জন্য ভোটই হল বড় অস্ত্র। ভোটের অস্ত্র দিয়ে ঘুষ, দুর্নীতি, অন্যায় ও সন্ত্রাস দমন করে দেশকে সামনের দিকে এ গিয়ে নিতে হবে। তা হলেই দেশের উন্নয়ন সম্ভব।
তিনি দেশের আমলাতান্ত্রিক দুর্নীতির সমালোচনা করে বলেন, স্বাধীনতার পূর্বের ন্যায় এখনও সরকারি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধোনের জন্য রাষ্ট্রের কর্ণধারদেরকে কঠোর হতে হবে। সকলের দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহর রহমত যদি থাকে এবং আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, পূর্বের ন্যায় দেশের উন্নয়ন করার লক্ষে কাজ করে যাব।
উপজেলা জেপি নেতা সাবেক অধ্যক্ষ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় নেতা মাহিবুল হোসেন মাহিম, এবিএম হুমায়ুন কবির, অ্যাড. এনামুল ইসলাম রুবেল, ইলিয়াচ আকন, নাসির উদ্দিন তালুকদার জুয়েল ও জাকির হোসেন সুলতান প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads