ads

রবিবার , ৫ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদি আরব গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ৩৩৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট রবিবার সকাল ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

Shamol Bangla Ads

দুপুর ১টা ২০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে সমন্বয়ে সৌদি আরব ৬ থেকে ৮ নভেম্বর সম্মেলনের আয়োজন করেছে।

সৌদি আরবে পৌঁছার পর প্রধানমন্ত্রী মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং সেখানে আসরের নামাজের পর ফাতিহা পাঠ করবেন। এরপর ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কার মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করবেন। আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দিয়ে ভাষণ দেবেন।

Shamol Bangla Ads

ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে।

সম্মেলনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং নৈশ ভোজে অংশ নেবেন। আগামী ৭ নভেম্বর মক্কার উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। একই দিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশে মক্কা ত্যাগ করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্বিতীয় দফার অবরোধে রাজধানীতে যান চলাচল বেড়েছে পরবর্তী সংবাদ বিএনপির সঙ্গে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির তফাত নেই :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads