এম এম মাসুম রেজা, কালিয়া (নড়াইল) : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদরের অংশবিশেষ) আসনে মো. কবিরুল হক মুক্তি এমপি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। এ উপলক্ষে ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কালিয়া উপজেলা সদরে বিশাল এক আনন্দ মিছিল বের করে। এছাড়াও কালিয়া তথা নড়াইলের সার্বিক উন্নয়নের রূপকার সর্বস্তরের মানুষের প্রাণপ্রিয় অবিসংবাদিত জননেতা মো. কবিরুল হক মুক্তির মনোনয়ন নিশ্চিত হওয়ায় কালিয়া পৌর শহর, নড়াগাতী, পেড়লী, চাঁচুড়ী ও পুরুলিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মুক্তির সমর্থনে আনন্দ মিছিল বের হয়। এসময় নেতা-কর্মী ও যুব সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষ রঙের খেলায় মেতে উঠে ব্যান্ডের তালে তালে আনন্দনৃত্য করতে থাকে। শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, নড়াইল-১ আসনে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ৩৬জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভায় এ আসনে মো. কবিরুল হক মুক্তির দলীয় মনোনয়ন নিশ্চিত হয়েছে বলে বিশ্বস্থ সূত্রে জানা যায়।




