নওগাঁ প্রতিনিধি : ১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টার অবরোধের শেষ দিনে নওগাঁর আত্রাইয়ে রেললাইন উৎপাটনের ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর ৩টা ৩০মিনিটে আত্রাই রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী সিমান্ত একপ্রেক্স নাটোরের উদ্দেশ্যে রওনা হলে আত্রাই উপজেলার থাওইপাড়া নামক স্থানে ট্রেনের গতিবেগের বিঘ্ন ঘটে এ সময় সিমান্ত একপ্্েরক্স ট্রেনের চালক নাটোর রেলওয়ে ষ্টেশন মাষ্টারকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। পরে তাৎক্ষনিক আত্রাই রেলওয়ে ষ্টেশন মাষ্টারকে বিষয়টি জানালে সরেজমিনে গিয়ে দেখে দুবৃর্ত্তরা ৪ ফিট রেল লাইন কেটে তুলে ফেলেছে। অপরদিকে আত্রাই রেলওয়ে ষ্টেশনে রাজশাহী-ঢাকাগামী একতা একপ্রেক্স ট্রেন আটকে পড়ে এতে যাত্রী সাধারণকে ৪ ঘন্টার চরম দূর্ভোগে পড়তে হয়। আত্রাই রেলওয়ে ষ্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনের সিডিউল ব্যপক বিপর্যস্ত ঘটে।
এ বিষয়ে আত্রাই রেলওয়ে ষ্টেশন মাষ্টার সাইফুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, রেললাইন তুলে ফেলার খবর আমি জানতে পেয়ে সাথে সাথে শান্তাহার জিআরপি ও আত্রাই থানা প্রশাসন কে বিষয়টি অবহিত করি এবং অতিদ্রুত রেললাইন পুনরায় স্থাপন ও মেরামত করে স্বাভাবিক ভাবে সকাল ৭ টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।




