সিরাজগঞ্জে রেললাইন উপড়ে ফেলায় বগি লাইনচ্যুত

খবর টি পড়েছেন : ৩৮৮
সিরাজগঞ্জে রেললাইন উপড়ে ফেলায় বগি লাইনচ্যুত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sirajganj_district_map_bangladesh-40_1336সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের হরিপুরে রেললাইন উপড়ে ফেলায় সিরাজগঞ্জ এক্্রপ্রেস আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিরাজগঞ্জÑঈশ্বরদী লাইনে প্রায় বার ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘন্টার সড়কপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধের প্রথম দিন ২৬ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে ওই ঘটনা ঘটলে বুধবার বেলা বারটার দিকে লাইন সংস্কার করা হয়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে রায়পুর স্টেশন হয়ে ঈশ্বরদী দিকে যাচ্ছিল। সদর উপজেলার হরিপুর নামক স্থানে অবরোধকারীরা ট্রেন লাইনের স্লিপার উপড়ে ফেলে দেয়ায় ওই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফিরতি ট্রেনে যাত্রী তেমন না থাকায় এবং ট্রেনের গতি কম থাকায় একটি বগি লাইনচ্যুত হলেও আহত এবং ক্ষয়ক্ষতি তেমন হয়নি। বুধবার ভোর থেকে রেলের লোকজন লাইন মেরামত করে ট্রেন চলাচলের চেষ্টা করে বুধবার বেলা বারটার দিকে লাইন সংস্কার কাজ শেষ হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এসএসসি ও সমমানের পরীক্ষা ৯ ফেব্রুয়ারী পরবর্তী সংবাদ ভান্ডারিয়ায় পল্লী চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads