শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৯ ফেব্রুয়ারী ২০১৪ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ওই পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহের পরীক্ষা চলবে ৯ ফেব্রুয়ারী থেকে ১৩ মার্চ পর্যন্ত এবং ১৬ মার্চ থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা সমূহ।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী ২৭ নভেম্বর বুধবার পরীক্ষার সময়সূচির অনুমোদন করার কথা নিশ্চিত করেন।
তিনি জানান, কয়েক বছর থেকে ফেব্রুয়ারীর শুরুতেই এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবার ২৪ থেকে ২৬ জানুয়ারি ইজতেমার প্রথম এবং এরপর ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারী দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কারণে পরীক্ষাসমূহ নয় দিন পিছিয়ে দেযা হয়েছে।




