ইয়ানুর রহমান (যশোর) : বেনাপোালের পলীতে ভাইয়ের বোমার আঘাতে সহদর ভাই খুন হয়েছে।
বেনাপোলের পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদার জানান, বুধবার সকাল ৯টায় ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামের পাঁচু মড়লের ছেলে আলাউদ্দিন পারিবারিক কলহের জের ধরে সহদর ভাই আনিছুরকে বোমার বিস্ফোরন ঘটিয়ে হত্যা করে। ঘটনাটি ঘটেছে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে।
বেনাপোল বন্দর থানার ওসি তদন্ত মাহাতাব উদ্দিন হত্যাকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছে।
অপর একটি সুত্র জানান, বেনাপোল বন্দর থানার ওসি কায়উম গত ২মাস হল যোগদান করেছে। যোগদানের পর থেকে এ যাবদ থানা এলাকায ৬টি খুনের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, দুর্নীতিবাজ এ ওসি যোগদানের পর থেকে এলাকার আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে।




