ads

বুধবার , ২৭ নভেম্বর ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবরোধের দুর্ভোগ : মেহেরপুরে কাঁচামাল নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ী

খবর টি পড়েছেন : ৩২৪
অবরোধের দুর্ভোগ : মেহেরপুরে কাঁচামাল নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Clip 01মেহের আমজাদ, মেহেরপুর :  কদফায় দফায় হরতাল ও অবরোধের কারণে পচনশীল সবজি নিয়ে চরম বিপাকে পড়েছে মেহেরপুরের কৃষক ও ব্যবসায়ীরা। বাস-ট্রাক চলাচল বন্ধ থাকায় কৃষকের উৎপাদিত কাঁচামাল বাজারজাত হচ্ছেনা, অলস দিন কাটাচ্ছে ব্যাবসায়ীরা।
সবজি ভান্ডারখ্যাত জেলা মেহেরপুরের পচনশীল সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়ে থাকে। এবারও আশা নিয়ে শাক-সবজি চাষ করেছে স্থানীয় কৃষকরা। টানা হরতালে বাইরের জেলাগুলোতে পচনশীল সবজি সরবরাহ করতে না পারার কারণে ব্যবসায়ীরা কৃষকের উৎপাদিত শাক-সবজি কিনতে অনিহা প্রকাশ করছে। ফলে অনেক ব্যয়ে ও কষ্টে  উৎপাদিত কাঁচামাল বাজারজাত না করতে পেরে হতাশায় দিন কাটাচ্ছে মেহেরপুরের সবজি চাষিরা। কৃষকের সবজি জমিতেই নষ্ট হচ্ছে। এদিকে উৎপাদিত সবজি বিক্রি করতে না পারায় জমিতেই পচনশীল সবজি নষ্ট হচ্ছে। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ বলেন, সবজিবাহী গাড়ী ভাংচুরের কারনে দেশের বিভিন্ন স্থানে সবজি পাঠাতে পারছে না চাষিরা। ক্ষতির সম্মুখিন হচ্ছে সবজি চাষিরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেহেরপুর ও গাংনী শহরে ৭টি বোমার বিষ্ফোরণ পরবর্তী সংবাদ বেনাপোলে ভাইয়ের হাতে ভাই খুন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads