ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে ট্রেনে হামলা : পুলিশসহ আহত-১০

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০১৩ ৭:৫৬ অপরাহ্ণ
জামালপুরে ট্রেনে হামলা : পুলিশসহ আহত-১০

জামালপুর সংবাদদাতা : ট্রেনে হামলা-ভাংচুর, পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে জামালপুরে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচীর প্রথম দিন অতিবাহিত হয়। অবরোধের প্রথম দিনে পুলিশসহ কমপক্ষে ১০জন আহত হবার খবর পাওয়া গেছে। সকাল ১০টায় অবরোধ চলাকালে জামালপুর কোর্ট স্টেশনে দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২১২ নং ডাউন ট্রেনের উপর হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের ট্রেনের জানালার কাঁচ ভেঙ্গে যায়। নিরাপত্তা জণিত কারণে ট্রেনটি প্রায় ১ ঘন্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুপুরে নুরুন্দিতে আ’লীগ-বিএনপির মধ্যে পাল্টা-পাল্টি ধাওয়া হয়। এ সময় কর্তব্যরত নুরুন্দি তদন্ত কেন্দ্রের কনস্টেবল নিখিল চন্দ্র (৫৫)সহ কমপক্ষে ১০জন আহত হবার খবর পাওয়া গেছে। এসময় ২টি সিএনজি অটো রিক্সা,২টি ভটভটি ও ১টি মোটরসাইকেল ভাঙচুর করে। অবরোধ চলাকালে পুলিশ শহরের বাইপাস থেকে ২ জনকে আটকের পর ছেড়ে দেয়।
অবরোধ কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ থাকে। অবরোধকারীরা জেলার ইসলামপুর স্টেশনেও একটি লোকাল ট্রেন কিছু সময়ের জন্য আটক করে রাখে।
জেলার মেলান্দহে অবরোধ চলাকালে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক আদ্রা ইউপি চেয়ারম্যান সিদ্দিক আহমেদের মোটর সাইকেল ভাংচুর করেছে। বিএনপির জোটের ডাকা অবরোধকে অবজ্ঞা করে কোঠের বাজারে মোটর সাইকেল চালিয়ে যাবার  ক্ষোভে বিএনপি অপর পক্ষ এ ভাংচুর চালায়। এ সময় অবরোধকারীরা আরেকটি রিক্সা ভাংচুর করে।#

Need Ads
error: কপি হবে না!