ads

মঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার এখতিয়ার নেই জাতিসংঘের’

খবর টি পড়েছেন : ৩৭১
‘বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার এখতিয়ার নেই জাতিসংঘের’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘের সরাসরি যুক্ত হওয়ার এখতিয়ার নেই। বাংলাদেশ সরকার বা নিরাপত্তা পরিষদ চাইলে নির্বাচনে সহযোগিতা দিতে পারে জাতিসংঘ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) ‘ডিকাব টক’ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।

গোয়েন লুইস বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়। এ পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা প্রয়োজন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আমাদের কৃতজ্ঞতা। রোহিঙ্গাদের প্রতি আমরা সংহতি জানাই। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে জাতিসংঘ কাজ করছে। আমরা রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান চাই। আমাদের উদ্যোগ অব্যাহত রেখেছি।

Shamol Bangla Ads

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য দাতাদের দেওয়া তহবিল থেকে জাতিসংঘের স্থানীয় অফিস ব্যবস্থাপনার জন্য মাত্র ৬ থেকে ৭ শতাংশ ব্যয় করে। বাকি অর্থ রোহিঙ্গাদের জন্য ব্যয় করা হয়। এ ব্যয়ে স্বচ্ছতা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাচারকৃত টাকা ফেরাতে ৮ দেশের সঙ্গে চুক্তি চায়… পরবর্তী সংবাদ ডেঙ্গুতে এক বছরে রেকর্ড ১৮২ জনের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads