শেরপুরে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি

খবর টি পড়েছেন : ৩৩৪
শেরপুরে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur Map Wস্টাফ রিপোর্টার : ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পাওয়ায় শেরপুরের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। বন্যায় প্লাবিত শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদসংলগ্ন ৫টি ও শ্রীবরদী উপজেলার ২টি ইউনিয়নের অর্ধ-শত গ্রামের পানি কমলেও সদ্য রোপণ করা আমন ও আধাপাকা আউশ ধানের খেত এখনও পানিতে নিমজ্জিত রয়েছে।
বন্যা কবলিত ইউনিয়নগুলো হচ্ছে শেরপুর সদরের চরপক্ষীমারী, চরমোচারিয়া, কামারেরচর, বলাইয়েরচর ও বেতমারী ঘুঘুরাকান্দি এবং শ্রীবরদীর ভেলুয়া ও খড়িয়া কাজিরচর ইউনিয়ন।
পানি উন্নয়ন বোর্ড, শেরপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, বুধবার ব্রহ্মপুত্র নদে পানির উচ্চতা ১৬ দশমিক ২২ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে। বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ১ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ বলেন, বন্যায় শেরপুরের ৮ হাজার ৩৭৭ হেক্টর জমির রোপা আমন, ১শত ১০ হেক্টর জমির আউশ ও ৭৭ হেক্টর জমির সবজি খেত পানিতে নিমজ্জিত রয়েছে। পানি সম্পূর্ণ সরে গেলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপন করা সম্ভব হবে।
তবে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও বন্যা ও নদী ভাঙ্গনের শিকার মানুষের জন্য এখন পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রয়োজন। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদেরও বন্যাত্তোর কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় সাহায্য প্রদান করতে হবে। বন্যার কারণে চরাঞ্চলের বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নওগাঁয় ছাত্রদের মারপিটের ঘটনায় শিক্ষকরা অবরুদ্ধ পরবর্তী সংবাদ জার্মানীকে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনার প্রতিশোধ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads