রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২৪ নভেম্বর রবিবার সকাল ১১টায় রাজারহাট সদর ইউপি’র ১নং ওয়ার্ডে ওই প্রকল্পের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লা নূরী, ইউপি সদস্য মো. বজলার রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে ৬৩টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে সরকারীভাবে বরাদ্দ এসেছে ২ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা এবং ৭টি ইউনিয়নে ২ হাজার ৮শ ৯৬ জন শ্রমিক নিয়োগ করা হয়। এর মধ্যে ১ হাজার ৬শ ২০ জন নারী ও ১ হাজার ২শ ৭৬ জন পুরুষ শ্রমিক রয়েছে।




