সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে উপজেলা পরিষদের সেবার মান উন্নয়নে হস্তান্তরিত দপ্তর সমূহের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট এবং উপজেলা পরিষদ এর আয়োজন ও নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্ব পূর্ন বক্তব্য প্রদান করেন বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথী হিসেবে বিভাগীয় গর্ভন্যান্স বডির ফ্যাসিলিলেটর রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জালাল উদ্দীন আহম্মেদ প্রমুখ বক্তব্য প্রদান করেন। এ সময় উপজেলার সকল ইউনিয়নের চেয়াম্যানগন, সকল বিভাগের কর্মকর্তাগন সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।




