ads

শনিবার , ১ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের অর্ধশত গ্রামে রোজা আজ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে হিজরি ১৪৪৬ সনের পবিত্র রজমানের চাঁদ দেখা গেছে। তাই ১ মার্চ শনিবার থেকে দেশগুলো পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাবি নামাজ ও রোজা রাখা শুরু করেছে চাঁদপুরের অর্ধশত গ্রামের বাসিন্দারা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী। তিনি বলেন, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, প্রথমে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া শনিবার রোজা রাখার সিদ্ধান্ত নেয়। পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা রোজা ও ঈদ পালন করি। পরবর্তীতে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও সৌদি আরবে চাঁদ দেখার খবরটি পুরোপুরি নিশ্চিত হওয়ার কারণে আমরা তারাবি ও রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি।

হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা আজ থেকে রোজা পালন করছেন বলে জানান ড. বাকী বিল্লাহ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!