চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী সদর বাজারে একটি গামছা শুকানোকে কেন্দ্র করে তিন দফা হামলায় ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সুমনের অবস্থা আশংকা জনক। সঙ্গাহীন অবস্থায় খুলনা সার্জিক্যালে লাইফ সাপোর্টে সুমনকে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দেয়া তথ্যে জানা গেছে, শুক্রবার (১১ জুলাই) বেলা ১১.৪৫ মিঃ চিতলমারী সদর বাজার কাঁঠাল ব্যবসায়ী (শিবপুর গ্রামের) সেরাজ শেখ (৫৬) যুম্মার নামাজে যাবার জন্য গোসল সেরে একটি গামছা রুপম টেলিকম দোকানের সামনে নেড়ে দেয়। এ ঘটনায় কাঁঠাল ব্যবসায়ী সেরাজ শেখকে রুপম ও সুমন দু-ভাই মিলে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় পথিক বোয়ালিয়া গ্রামের মোঃ আনোয়ার গাজীর পুত্র মিথুন গাজী ঘটনার প্রতিবাদ করে। এর দু’ঘন্টা পর রুপম ও সুমন পুনরায় চিতলমারী বাজারের মধ্যে মিথুন গাজী (৩০) কে মারপিট করে। বিষয়টি নিয়ে বাজার চত্ত্বরে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সকল ঘটনার জের ধরে সন্ধা ৭.৩০ মিঃ চিতলমারী পুরাতন বাস স্ট্যান্ডে সুমন শেখ (৩২) কে ৪/৫ জনের একটি গ্র“প ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পার্শ্ববর্তী লোকজন সজ্ঞাহীন ভাবে সুমনকে উদ্দার করে ডাঃ ফারুখ আহমেদের প্রাইভেট ক্লিনিকে প্রথমিক চিকিৎসা দেবার পর তার অবস্থার অবনতি হলে খুলনা সার্জিক্যালে নিয়ে যাওয়া হয়। বর্তমান তার অবস্থা আশংকা জনক বলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তার পরিবার থেকে জানিয়েছে।



















