আমতলী প্রতিনিধি : দৈনিক যুগান্তরের প্রকাশক ও সাবেক সম্পাদক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন , যুগান্তর আমতলী উপজেলা প্রতিনিধি মো. জসিম সিকদার ,দেওয়ান মজিবুর রহমান,জাকির হোসেন, আমতলী প্রেসক্লাব সাধারন সম্পাদক এম এ সাইদ খোকন, মস্তফা কবির, রুহুল এ মামুন প্রমূখ। রবিবার দুপুরে যুগান্তর আমতলী প্রতনিধি জসিম সিকদারের আয়োজনে কচুপাত্রা জামে মসজিদে মিলাদ মাহফিল ও আমতলী পৌরশহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন করা হয়।




