ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাউদকান্দিতে র‌্যাব-অবরোধকারী সংঘর্ষ : আহত ৩

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৯, ২০১৩ ৬:৫২ অপরাহ্ণ
দাউদকান্দিতে র‌্যাব-অবরোধকারী সংঘর্ষ : আহত ৩

তাপস চন্দ্র সরকার, চট্টগ্রাম উত্তর : দাউদকান্দিতে আবরোধকারীদের সাথে র‌্যাবের সংঘর্ষ হয়েছে।টানা ৭২ ঘণ্টার অবরোধের তৃতীয় দিন সোমবার সকালে দাউদকান্দিতে আবরোধকারীদের সাথে র‌্যাবের সংঘর্ষ হয়। এঘটনায় ছাত্রদলের ৩কর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে র‌্যাব বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে।   স্থানীয় সূত্র জনান, সকালে নেতাকর্মীরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধকরে। এসময় টহলকারী র‌্যাব সদস্যরা অবরোধকারীদের বাধাদেয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। এতে ৩ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে র‌্যাব বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ার সেল ছুড়ে।   দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, সোয়া ১১টার দিকে  ছাত্রদল কর্মীরা মহাসড়কের ঈদগাহ এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় টহলকারী র‌্যাব সদস্যরা বাধা দিলে নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে র‌্যাব ৬ রাইন্ড সর্টগানের বুলেট ও ৫টি টিয়ার সেলা ব্যবহার করে।

Need Ads
error: কপি হবে না!