নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : সারাদেশের ন্যায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। ১৭ নভেম্বর রবিবার বিকেলে চারঘাট উপজেলার মুংলী ও লক্ষীপুর গ্রামে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শরীফুন্নেসা।
উপজেলা বাস্তবায়ন প্রকল্পের আয়োজনে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইও কর্মকর্তা আবু বাসির, ইউপি সদস্য ইব্রাহিম, ফিল্ড সুপারভাইজার হাসান ওয়াদুদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। চারঘাট উপজেলার ৫টি ইউনিয়নের মোট ৯শ ৯৬ জন অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ হিসাবে নারী ও পুরুষ কাজ করার সুযোগ পান।




