শেরপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

সভায় যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে নানা কার্যক্রমের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সেইসাথে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে পরিবহন ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পদোন্নতিপ্রাপ্ত উপসচিব মুকতাদিরুল আহমেদ, পৌর মেয়র আলহাজ¦ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিনসহ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




