ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দেড় কেজি ওজনের কষ্টি পাথরের একটি মুর্তি উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। ৫ মে সোমবার সকালে উপজেলার ফাঁসিদহ গ্রাম থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়। এসময় বাবলু মিঞা নামে একজনকে আটক করা হয়।

পুুলিশ জানায় সোমবার সকালে উপজেলার ফাঁসিদহ গ্রামে একটি পুকুর খননেরর সময় ওই মূর্তিটি পাওয়া যায়। গ্রামবাসীরা থানায় খবর দিলে ঘটনা স্থল থেকে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে বাবলু মিঞা না এক ব্যক্তি মূর্তিটি গোপন করার অভিযোগে তাকে আটক করা হয়। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ওসি রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটক বাবলুকে ছেড়ে দেয়া হয়েছে।




