রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর–পূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের সময় অনেকেই ভয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর সমাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিয়ে তাদের আতঙ্কিত হওয়ার কথা বলেন। একজন লিখেছেন, ‘বড় সড় ভূমিকম্প হয়ে গেল ঢাকায়। কেউ টের পেয়েছেন? আমার পুরো বিল্ডিং পেন্ডুলামের মত দুলছে।’ অন্য একজন লিখেছেন, ‘এত শক্তিশালী ভূমিকম্প আর কখনো টের পাইনি।’









