পিরোজপুর প্রতিনিধি : আসন্ন ১০ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩ টি সংসদীয় আসনের আওয়ামীলীগের মনোনয়ন কিনেছেন মোট ২৫ জন ।
বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পিরোজপুর-১ আসনে রয়েছে ১১জন, পিরোজপুর-২ আসনে রয়েছে ৪ জন এবং পিরোজপুর-৩ আসনে রয়েছেন ১০ জন।
গত চারদিনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে বর্তমান সাংসদ একেএম এ আউয়াল, সাংসদ অধ্যক্ষ শাহআলম, সুপ্রিমকোর্ট বারের সাবেক সাধারন সম্পাদক শ.ম রেজাউল করিম, মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ, সাংবাদিক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু, আওয়ামীলীগ নেতা গোলাম হায়দার, সাবেক সচিব হারুন অর রশিদ তালুকদার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ইসাহাক আলী খান পান্না, অ্যাডভোকেট আঃ হাকিম হাওলাদার ও জসিম উদ্দিন খান এবং অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস ।

পিরোজপুর-২ (জিয়ানগর-ভান্ডারিয়া-কাউখালী) মনোয়নপত্র কিনেছেন সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারন সম্পাদক ইসাহাক আলী খান পান্না, মহিলা আওয়ামীলীগ নেতা সালমা রহমান হেপি ও সগির জোমাদ্দার, জিয়ানগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান।
অপরদিকে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনয়ন পত্র কিনেছেন, বর্তমান সাংসদ ডা. আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, বিএম এ নেতা ডা. নজরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ নেতা মহিউদ্দিন মহারাজ, সাবেক ছাত্র নেতা আশাফুর রহমান, তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান, সাবেক ছাত্র নেতা তাজউদ্দিন আহম্মেদ ও সেচ্ছাসেবক লীগ নেতা ওবায়দুল হক ।




