মেহেরপুর প্রতিনিধি : মশা মাছি দুরে রাখি, রোগ বালাই মুক্ত থাকি এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার সকাল সাড়ে ৯টার সময় মেহেরপুর শামসুজ্জোহা পার্ক থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দদুল, ভারপ্রাপ্ত সিভল সার্জন ডাঃ মিজানুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ আব্দুল বাশার সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন। আলোচনা সভায় বক্তারা মশা মাছি থেকে দুরে থেকে স্বাস্থ্য রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহব্বান জানান।




